ওমানে গাড়ির ভেতরে একসঙ্গে মৃত্যু ৪ বাংলাদেশি ভাইয়ের, এখনো জানেন না মা
ওমানে এক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চার বাংলাদেশি ভাই। মৃত্যুর আগে তাঁরা বলেছিলেন—‘নিশ্বাস নিতে পারছি না।’ তারপরই নিভে যায় চারটি জীবন।রয়্যাল ওমান পুলিশের তথ্য অনুযায়ী, গাড়ি চালু থাকা অবস্থায় এসির এগজস্ট থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।নিহত চার ভাই হলেন—রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। বুধবার সন্ধ্যায় ওমানের বারকা এলাকা থেকে মুলাদ্দাহর উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা।চট্টগ্রাম সমিতি ওমান জানিয়েছে, রাত ৮টার পর তাঁদের একজন আত্মীয়কে ভয়েস মেসেজে অসুস্থতার কথা জানান। নিজেদের লোকেশন পাঠিয়ে বলেন—গাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থাও নেই, নাক-মুখ দিয়ে ফেনা আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শেষ মুহূর্তে মায়ের কাছেও ফোন করে দোয়া চান তাঁরা।আরো পড়ুন , যুদ্ধবিরতির পর ফের ইরানে হামলার প্রস্তুতিএরপর একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে চার ভাইকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশ এসে গাড়ির দরজা খুলে তাঁদের মরদেহ উদ্ধার করে।এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক—এখনো জানেন না মা খাদিজা বেগম, তাঁর চার ছেলে আর বেঁচে নেই। পরিবার তাঁকে জানিয়েছে, ছেলেরা হাসপাতালে চিকিৎসাধীন। কারণ, এই শোক সহ্য করার মতো অবস্থায় নেই তিনি।এদিকে আগামী মঙ্গলবার একই ফ্লাইটে চার ভাইয়ের মরদেহ দেশে পৌঁছাবে। রাঙ্গুনিয়ায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফনের প্রস্তুতি চলছে।ঘটনার পর রয়্যাল ওমান পুলিশ সবাইকে আবদ্ধ গাড়ির ভেতরে ঘুমানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।