দৈনিক সংবাদ দিগন্ত

আম খাওয়ানোর প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে অভিযুক্ত ফয়জুল্লা ওই তরুণীকে আম খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।পরিবারের দাবি, তরুণীর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।আরও  পড়ুন, সীমান্তে কড়া নজরদারিতে পুশইন ঠেকালো বিজিবিবোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। শনিবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আরও  পড়ুন, আনন্দ ভ্রমণেই শোক, টাঙ্গুয়ার হাওরে প্রাণ হারাল এসআইয়ের কন্যা

আম খাওয়ানোর প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক