বরগুনার বেতাগী উপজেলা সরকারি কলেজের প্রবেশপথ এখন যেন লাল রঙের এক স্বপ্নভূমি।কলেজগেটসংলগ্ন একটি কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে ভরে উঠে তৈরি করেছে মনোমুগ্ধকর দৃশ্য।উজ্জ্বল লাল পাপড়ির সঙ্গে কমলা ও হলুদের মিশেলে গাছটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। বসন্তের এই সময়ে পাতার চেয়ে ফুলের আধিক্য থাকায় পুরো গাছজুড়ে ছড়িয়ে পড়েছে লাল আভা।সরেজমিনে দেখা যায়, গাছের নিচে ঝরে পড়া পাপড়ি তৈরি করেছে লাল গালিচার মতো দৃশ্য। প্রতিদিন শিক্ষার্থীরা ক্লাসে আসা-যাওয়ার পথে কিছু সময় দাঁড়িয়ে উপভোগ করছেন এই সৌন্দর্য।আরো পড়ুন , টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় পুলিশ কনস্টেবল গুরুতর আহতঅনেকে মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।শিক্ষার্থী বনানী বিশ্বাস বলেন, পড়াশোনার চাপের মধ্যেও এই প্রাকৃতিক দৃশ্য মানসিক প্রশান্তি এনে দেয়।কলেজের শিক্ষকরা বলছেন, এমন মনোরম পরিবেশ শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব বাড়াতে সহায়ক।স্থানীয় ব্যবসায়ী আল আমিন জানান, প্রতি বছর ফুল ফুটলেও এবার দৃশ্যটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে, বিশেষ করে বিকেলের আলোয়।প্রকৃতিপ্রেমীরা বলছেন, এই সৌন্দর্য ধরে রাখতে হলে গাছের ডাল না ভাঙা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।