দৈনিক সংবাদ দিগন্ত

উত্তরখানে গ্যাস লাইনের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর উত্তরার উত্তরখানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় হাসনা হেনা, আখি এবং আলী হোসেনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।আরও পড়ুন, বনশ্রীতে গলায় ফাঁস দিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যুপ্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, সকালে রান্না করতে গেলে গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যরা দগ্ধ হন।জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ শতাংশ এবং আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আলী হোসেন ও হাসনা হেনার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।আরও  পড়ুন, শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ১৪ মিনিটেই নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

উত্তরখানে গ্যাস লাইনের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জন দগ্ধ