কামরাঙ্গীরচরে নদীতে নিখোঁজ শিশুকে খুঁজে পায়নি ফায়ার সার্ভিস
রাজধানীর কামরাঙ্গীরচরে নদীতে গোসল করতে নেমে জুবায়ের আহমেদ সোহান নামে ১০ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। দিনভর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ডের নূরবাগ মাদ্রাসা ঘাট-সংলগ্ন বেড়িবাঁধ এলাকার নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ জুবায়ের আহমেদ সোহান স্থানীয় বাসিন্দা সোহাগ সরদারের ছেলে। পরিবারের সঙ্গে সে নূরবাগ এলাকায় বসবাস করত।ফায়ার সার্ভিস জানায়, আরও পড়ুন,মাছ, ডিম ও ব্রয়লার মুরগির দাম; চাপে রাজধানীর ক্রেতারাগোসল করার সময় হঠাৎ নদীর তীব্র স্রোতের টানে সোহান ভেসে যায়। সঙ্গে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে প্রবল স্রোতের কারণে শিশুটি ভেসে অজ্ঞাত স্থানে চলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।