আমার এখনো বিয়ে হয়নি : পূজা
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি কি বিয়ে করেছেন? সম্প্রতি এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে।শোনা যাচ্ছে, দেশের নামকরা এক ব্যবসায়ীর সঙ্গে নাকি গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তবে গুঞ্জনের বিষয়ে এখনো পূজা চেরির কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।এর আগে চলতি বছরের শুরুতেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড।তখন পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে তার বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।আরও পড়ুন, সমালোচনায় বিদ্ধ জয়াসম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে ছবি প্রকাশ করেছেন পূজা চেরি। সেখানে তিনি লিখেছেন—প্রতিটি চরিত্র তাকে নতুন কিছু শিখিয়েছে এবং প্রতিটি সিনেমা তাকে আরও শক্ত করেছে। এরপর ভক্তদের উদ্দেশে জানতে চেয়েছেন, পোস্টারে কোন সিনেমাটি নেই।পূজার এই পোস্ট ঘিরেও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। কেউ ভাবছেন, এটি নতুন কোনো সিনেমার ইঙ্গিত; আবার কেউ দেখছেন ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ের সম্ভাবনা হিসেবে।তবে ওই পোস্টে বিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো ইঙ্গিত দেননি অভিনেত্রী।‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ দেখা গেছে ‘দম’ সিনেমায়।