গৃহবন্দি রাশমিকা
ব্যস্ততার যেন শেষ নেই ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার। এক সিনেমার কাজ শেষ হওয়ার আগেই শুরু হয় আরেক সিনেমার প্রস্তুতি। নাচ, অ্যাকশন আর নিয়মিত শরীরচর্চা—সব মিলিয়ে দম ফেলার সময়ও যেন নেই তার।তবে এবার সেই ব্যস্ত জীবনে সাময়িক ছন্দপতন ঘটেছে। শুটিংয়ে আঘাত পেয়ে আপাতত বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী।‘মাইসা’ সিনেমার শুটিংয়ে নাচের একটি দৃশ্য করতে গিয়ে পেশিতে চোট পান রাশমিকা। চিকিৎসকের পরামর্শে আপাতত শুটিং থেকে দূরে রয়েছেন তিনি।রাশমিকা জানিয়েছেন, চোটটি খুব হালকা নয়। কোমর থেকে পায়ের সঙ্গে যুক্ত একাধিক পেশির একটি জায়গা সরে গেছে। আরও পড়ুন, অপেক্ষায় পূজাসেটি স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় প্রয়োজন। ফলে দৌড়ানো কিংবা স্বাভাবিকভাবে পা তুলে হাঁটার মতো সাধারণ কাজও এখন তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।তবে এই বাধ্যতামূলক বিশ্রামকে নেতিবাচকভাবে দেখছেন না রাশমিকা। বরং দীর্ঘদিনের ব্যস্ততার ফাঁকে পাওয়া এই সময়টা নিজের মতো করে উপভোগ করছেন তিনি।বর্তমানে ঘরেই কাটছে তার দিন। ঘুম, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো আর পোষ্যের সঙ্গে সময় কাটিয়েই অবসর উপভোগ করছেন অভিনেত্রী।এমনকি ব্যস্ততার কারণে এতদিন দেখা হয়ে ওঠেনি—এমন বিয়ের ছবি ও ভিডিওও এখন বসে দেখছেন তিনি।রাশমিকার উপলব্ধি, সবসময় কাজের পেছনে ছুটে চলাই জীবনের স্বাভাবিক নিয়ম নয়। শরীর ও মনের জন্যও সময় রাখা জরুরি।