গভীর রাতে রাউজানে আগুন, মুহূর্তেই পুড়ে গেল বসতঘর ও গবাদিপশু
গভীর রাতে আগুনের ভয়াবহতায় মুহূর্তেই ছাই হয়ে গেল কয়েকটি পরিবারের স্বপ্ন। চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি বসতঘর ও সাতটি গবাদিপশু।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নিরবতায় হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রবল বাতাসের কারণে দ্রুত আগুন পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই ছয়টি বসতঘর আগুনে পুড়ে যায়।ঘরের ভেতরে থাকা মূল্যবান মালামাল, নগদ অর্থ, আসবাবপত্রসহ সাতটি গরুও আগুনে পুড়ে মারা যায়। আরও পড়ুন , রূপপুরে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে বাংলাদেশস্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। এখন তারা মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।এক রাতের আগুনে নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।আরও পড়ুন , সাবেক স্ত্রী লিপির বিরুদ্ধে হামলা, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ