‘সরকারকে ঘিরে ষড়যন্ত্র হতে পারে’, সতর্ক থাকার আহ্বান রিজভীর
সরকারকে ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান সরকার ব্যাপক আন্দোলন, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে। তাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন অপচেষ্টা হতে পারে।রিজভীর ভাষ্য, বর্তমান সরকার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের নিরাপত্তার প্রহরী হিসেবে কাজ করছে। এ কারণে পরাজিত শক্তি বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত হতে পারে। আরও পড়ুন, রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের নির্দেশে কারাগারে আ.লীগ নেতাবিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন উল্লেখ করে তিনি বলেন, কোনো উসকানিতে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।এ ছাড়া সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান রিজভী। একই সঙ্গে স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।