দৈনিক সংবাদ দিগন্ত

২৭ মাস পর বিদ্যুতের দাম বৃদ্ধি, বাড়তি চাপে পড়বেন কোটি কোটি গ্রাহক

দীর্ঘ ২৭ মাস পর দেশে বিদ্যুতের খুচরা মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।নতুন এই মূল্যহার চলতি জুন মাসের ১ তারিখ থেকেই কার্যকর হবে। গ্রাহক শ্রেণিভেদে বিদ্যুতের দাম ১০ থেকে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে জানান, পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।আরও  পড়ুন , মে মাসে রপ্তানি আয় কমলো ৭ শতাংশ, প্রধান কারণ পোশাক খাতে ধাক্কাপ্রতি ইউনিট বিদ্যুতের গড় পাইকারি মূল্য ৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন মাশুলও বৃদ্ধি করা হয়েছে।সবচেয়ে বেশি প্রভাব পড়বে আবাসিক গ্রাহকদের ওপর। প্রায় ৪ কোটি ২৬ লাখ আবাসিক গ্রাহকের মধ্যে ১ কোটি ৭৮ লাখের বেশি লাইফলাইন গ্রাহক রয়েছেন। এদের বেশিরভাগই নিম্ন ও সীমিত আয়ের পরিবার।বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শুধু পরিবারের মাসিক ব্যয়ই বাড়বে না, কৃষি, ক্ষুদ্র শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং উৎপাদন খরচও বৃদ্ধি পাবে। এর প্রভাব মূল্যস্ফীতিতেও পড়তে পারে।আরও  পড়ুন ,ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে টানা বিক্ষোভ, সাত দফা দাবিতে মাঠে গ্রাহকরা

২৭ মাস পর বিদ্যুতের দাম বৃদ্ধি, বাড়তি চাপে পড়বেন কোটি কোটি গ্রাহক