ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়েছে মাদকবাহী একটি মাইক্রোবাস। এ সময় গাড়িতে থাকা মাদক পাচারকারীরা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের আন্দিরপাড়-খিদিরপুর সড়কে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পুলিশ জানতে পারে, একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ মাদক আন্দিরপাড়-খিদিরপুর সড়ক দিয়ে মহাসড়কের দিকে নেওয়া হচ্ছে। খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি দল এসআই শামীমের নেতৃত্বে ওই সড়কে অবস্থান নেয়।আরও পড়ুন, মাদারগঞ্জে পৃথক স্থান থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধারপুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি চেকপোস্ট অতিক্রম করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। পরে গাড়িতে থাকা মাদক পাচারকারীরা সুযোগ বুঝে পালিয়ে যায়।পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে তল্লাশি চালালে ঢাকা মেট্রো-ঢ-১৯-০৭৪০ নম্বরের ওই গাড়ি থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।