দৈনিক সংবাদ দিগন্ত

প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫ শতাংশ রিবেট দিচ্ছে সরকার

বিদ্যুতের প্রিপেইড মিটারের ব্যবহার বাড়াতে রিচার্জ করা এনার্জির ওপর শূন্য দশমিক ৫ শতাংশ রিবেট বা ছাড় দিচ্ছে সরকার। বিদ্যুৎ ব্যবহারের হিসাব রাখা, প্রয়োজন অনুযায়ী রিচার্জ করা এবং খরচ নিয়ন্ত্রণের সুযোগ থাকায় এ ব্যবস্থার প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, প্রিপেইড মিটারে গ্রাহকরা অবশিষ্ট ব্যালেন্স ও বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ সহজেই জানতে পারেন। ফলে প্রয়োজন অনুযায়ী রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব। বিপরীতে, পোস্টপেইড মিটারে সাধারণত মাস শেষে বিলের পরিমাণ জানা যায়, যা আগে থেকে ব্যয়ের হিসাব রাখার ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরি করতে পারে।প্রিপেইড মিটারের অন্যতম সুবিধা হলো অগ্রিম রাজস্ব আদায়, সিস্টেম লস কমানো, ওভারলোড নিয়ন্ত্রণ, লোড ব্যবস্থাপনা এবং বিলিংয়ের নির্ভুলতা বৃদ্ধি। এ ছাড়া মিটার রিডিং নেওয়া, বিল তৈরি ও বিতরণে জনবল এবং যাতায়াত ব্যয় কমানোর সুযোগ রয়েছে। জরুরি ব্যালেন্স ও নির্ধারিত ‘ফ্রেন্ডলি আওয়ার’ সুবিধার কারণে ব্যালেন্স শেষ হলেও নির্দিষ্ট পরিস্থিতিতে সাময়িকভাবে বিদ্যুৎ ব্যবহার চালিয়ে যাওয়া যায়।আরও  পড়ুন,  কৃষি লাভজনক করতে সরকারি সহায়তা জরুরি: মির্জা ফখরুলমোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে যেকোনো সময় প্রিপেইড মিটারে রিচার্জ করা যায়। পাশাপাশি বিতরণ সংস্থার ভেন্ডিং স্টেশন, পিওএস এজেন্ট ও ব্যাংকের বুথ থেকেও রিচার্জের সুবিধা রয়েছে।রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা সালেহ হাসান জানান, মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে তিনি সে অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করেন। এতে অবশিষ্ট ব্যালেন্স জানা যায় এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর বিষয়ে সচেতন থাকা সম্ভব হয়।বগুড়ার নেসকো গ্রাহক মুজাহিদ শেখও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর মতে, প্রিপেইড মিটারে রিচার্জের মাধ্যমে ব্যয় পরিকল্পনা করা সহজ হয়েছে। তবে বিদ্যুতের মূল খরচের পাশাপাশি সচেতন ব্যবহারও ব্যয় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, প্রিপেইড সংযোগ নিতে নিরাপত্তা জামানত দিতে হয় না। আবাসিক গ্রাহকের অনুমোদিত লোডের প্রতি কিলোওয়াটের জন্য মাসে ৪২ টাকা ডিমান্ড চার্জ ও ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। বিতরণ সংস্থার সরবরাহ করা সিঙ্গেল ফেজ মিটারের মাসিক ভাড়া ৪০ টাকা এবং থ্রি ফেজ মিটারের ভাড়া ২৫০ টাকা। সাধারণত মাসের প্রথম রিচার্জের সময় প্রযোজ্য ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া সমন্বয় করা হয়। এরপর অবশিষ্ট অর্থের ওপর ০.৫ শতাংশ রিবেট যোগ হয়।

প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫ শতাংশ রিবেট দিচ্ছে সরকার