রাজধানীসহ দেশের মহানগর ও মেট্রোপলিটন এলাকায় শিক্ষার্থীদের জন্য নতুন করে অনলাইন ও অফলাইন সমন্বিত ক্লাস সূচি নির্ধারণ করেছে সরকার। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান পরিচালিত হবে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।আরো পড়ুন , ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডঘোষিত সময়সূচি অনুযায়ী, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। এভাবে সপ্তাহজুড়ে সমন্বিত পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।শিক্ষামন্ত্রী বলেন, এই হাইব্রিড পদ্ধতি আপাতত শুধু মহানগর ও মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে, সারা দেশে একযোগে এটি বাস্তবায়ন করা হচ্ছে না। বিশেষ করে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানেই প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।তিনি আরও জানান, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস পরিচালনা করবেন। এ ক্ষেত্রে ইন্টারনেট ও ওয়াইফাই সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।মন্ত্রী জোর দিয়ে বলেন, “সব প্রতিষ্ঠানকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধ্বস নামে।”শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের ভিড় কমানো, প্রযুক্তিনির্ভর শিক্ষাকে এগিয়ে নেওয়া এবং পাঠদান ব্যবস্থায় নমনীয়তা আনতেই এই নতুন হাইব্রিড পদ্ধতি চালু করা হচ্ছে। তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করবে অবকাঠামোগত সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ওপর।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।