কড়া জবাব
অভিনেত্রী আমিশা প্যাটেল ও ক্রিকেট তারকা হার্দিক পাণ্ডিয়ার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন জল্পনা। মুম্বইয়ের তাজমহল প্যালেসে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিও। তবে সম্পর্কের গুঞ্জনে এবার বেশ চটেছেন ‘গদর’ নায়িকা আমিশা প্যাটেল।বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ও ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে নতুন করে শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন।সম্প্রতি মুম্বইয়ের তাজমহল প্যালেসে দুজনকে একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আমিশা তার বন্ধুদের সঙ্গে হার্দিকের পরিচয় করিয়ে দিচ্ছেন।ভিডিওটি ভাইরাল হওয়ার পরই নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা। বিশেষ করে আমিশা যখন হার্দিকের কাঁধে হাত রাখেন, সেই দৃশ্যকে কেন্দ্র করে সম্পর্কের ইঙ্গিত খুঁজতে থাকেন কেউ কেউ।এক নেটিজেন এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে দাবি করেন, এই সাক্ষাৎ নিছক বন্ধুত্বপূর্ণ নয়। একই পোস্টে ২০২৪ সালের আম্বানিদের একটি পার্টির পুরনো মুহূর্তের প্রসঙ্গও টেনে আনা হয়। আরও পড়ুন, পূজাকে নিয়ে গুঞ্জনসেখানে আমিশাকে হার্দিকের কাঁধে হাত রাখতে দেখা গিয়েছিল বলে দাবি ওই নেটিজেনের।সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে আমিশা প্যাটেলের। আর এরপরই আসে অভিনেত্রীর কড়া প্রতিক্রিয়া।ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে আমিশা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন—হার্দিকের কাঁধে হাত রাখার মধ্যে নাকি অনেক ‘রোমান্টিক’ ব্যাপার ছিল!এরপর ওই নেটিজেনকে উদ্দেশ করে আমিশা বলেন, তিনি তাকে চেনেন না। তবে এমন পোস্ট করার আগে জীবনে একজন নারী বন্ধু থাকা দরকার বলেও মন্তব্য করেন অভিনেত্রী।আমিশার এই প্রতিক্রিয়ার পর ফের আলোচনায় এসেছে বিষয়টি। তবে আমিশা প্যাটেল কিংবা হার্দিক পাণ্ডিয়া—কেউই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার কথা নিশ্চিত করেননি।একটি ভাইরাল ভিডিও ও পুরনো ছবি ঘিরেই মূলত শুরু হয়েছে আমিশা-হার্দিককে নিয়ে নতুন জল্পনা। তবে সম্পর্কের বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমিশার কড়া জবাব অবশ্য নেটদুনিয়ায় নতুন করে তৈরি করেছে আলোচনা।