দৈনিক সংবাদ দিগন্ত

অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে যুবক গ্রেফতার, ৩টি মোবাইল উদ্ধার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের সদর থানাধীন টেক কাটাওড়া (মেমন বাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর)।অভিযানে মোঃ আতিউর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাইবার স্পেসে ক্যাসিনো জুয়া পরিচালনা করছিলেন।অভিযান চলাকালে তার কাছ থেকে ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়।আরও পড়ুন , ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদ এর উদ্যোগে ১১৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা উদ্ধারকৃত মোবাইলগুলোতে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে 1x-bet-bd.net, baji365.biz, baji222.com এবং baji999.net-এর মতো অনলাইন জুয়া সংক্রান্ত সাইট ব্যবহারের আলামত পাওয়া যায়।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পলাতক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের দাবি, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।স্থানীয় সচেতন মহল অনলাইন জুয়ার বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে যুবক গ্রেফতার, ৩টি মোবাইল উদ্ধার