দৈনিক সংবাদ দিগন্ত

হিজলায় হুফফাজুল ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বরিশালের হিজলায় হুফফাজুল ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে মহিষখোলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম সভাপতিত্ব করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইলিয়াস সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সোলায়মান হোসেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:আব্দুল বারেক মাঝি – সাবেক যুগ্ম আহ্বায়ক, হিজলা উপজেলা বিএনপি।মাজহারুল ইসলাম – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হরিনাথপুর ইউনিয়ন বিএনপি।আব্দুর সাত্তার মাঝি – সদস্য, বরিশাল উত্তর জেলা যুবদল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক, হিজলা উপজেলা যুবদল।জাহিদ হাসান হীরা – সাবেক সহ-সাধারণ সম্পাদক, বরিশাল জেলা ছাত্রদল।সালাম খান – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হরিনাথপুর ইউনিয়ন ছাত্রদল।এছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক- অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। চমৎকার কোরআন তিলাওয়াত পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, কোমলমতি শিশুদের কোরআনের শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হুফফাজুল ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। ইসলামী মূল্যবোধ চর্চা ও সুস্থ সাংস্কৃতিক বিকাশে এ ধরণের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিজলায় হুফফাজুল ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত