দৈনিক সংবাদ দিগন্ত

কেসিসিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনে—কেসিসিতে—আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৩০ মে নগর ভবনের নিচতলায় কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, ঈদে দর্শনার্থীদের ভিড়ে মুখর চাঁদপুরের তিন নদীর মোহনাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বলেন, দেশের রাজনীতিতে জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে গেছেন, যা ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে। তিনি জনকল্যাণমুখী রাজনীতি, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার আদর্শ তুলে ধরেন বলেও উল্লেখ করেন।আরও পড়ুন, বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটানজরুল ইসলাম মঞ্জু জিয়াউর রহমানের খুলনা সফরের স্মৃতিচারণ করে বলেন, তিনি মেধাবীদের হাতে রাজনীতি তুলে দিয়েছিলেন। একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান এবং বিশেষ আলোচক ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান।আরও পড়ুন, বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিতবক্তারা বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক সংস্কার, কৃষি উন্নয়ন এবং স্বাধীন বৈদেশিক নীতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার বিভিন্ন উদ্যোগ বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কেসিসিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন