চরফ্যাশনে এইচএসসি কেন্দ্রে হামলা: নকল করতে না পেরে ভাঙচুর, মামলা
ভোলার চরফ্যাশনে নকল করতে না দেওয়াকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ১০০ জনকে আসামি করে মামলা হয়েছে।শনিবার দিবাগত রাতে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন, ৫ দিন পর কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু, স্বস্তি ফিরল রেলপথেমামলার এজাহার অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি পরীক্ষার এমসিকিউ পর্ব শেষে কয়েকজন পরীক্ষার্থী প্রশ্ন কমন না পড়ার অভিযোগ তুলে নকলের চেষ্টা করেন। দায়িত্বরত শিক্ষকরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।পরীক্ষা শেষে একদল শিক্ষার্থী কলেজের পকেট গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরীক্ষার উত্তরপত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।ইটপাটকেলের আঘাতে সাতজন শিক্ষক এবং কলেজ গভর্নিং বডির সভাপতি আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।