দৈনিক সংবাদ দিগন্ত

কেনিয়ার আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ আগুন, নিহত ১৬ শিক্ষার্থী

কেনিয়ার একটি আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৪ জন। স্থানীয় পুলিশ ও Kenya Red Cross জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।আরও পড়ুন, হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পেরবৃহস্পতিবার ভোররাতে রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে গিলগিল এলাকায় অবস্থিত Utumishi Girls School-এর একটি ডরমিটরিতে আগুনের সূত্রপাত ঘটে। পুলিশ জানায়, মুহূর্তের মধ্যেই আগুন পুরো ছাত্রাবাসে ছড়িয়ে পড়ে। ওই ডরমিটরিতে প্রায় ২২০ শিক্ষার্থী অবস্থান করছিল।আরও পড়ুন, ইরানের পাল্টা পদক্ষেপে উদ্বেগ মধ্যপ্রাচ্যেঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও উদ্ধারকারী দল এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।ঘটনার বিষয়ে পুলিশ কমান্ডার Masoud Mwinyi বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক একটি ঘটনা।” তিনি জানান, পুরো স্কুল এলাকা ঘিরে রাখা হয়েছে এবং বর্তমানে শুধুমাত্র অভিভাবকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ঘটনার পর বিদ্যালয় প্রাঙ্গণে শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। সন্তানদের খোঁজ নিতে অনেক অভিভাবক দ্রুত সেখানে ছুটে আসেন।আরও পড়ুন, আইআরজিসির অনুমতিতে ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী পাড়ি দিল ২৩ জাহাজএক অভিভাবক জানান, আগুন থেকে বাঁচতে কয়েকজন শিক্ষার্থী ডরমিটরির ওপরতলা থেকে লাফ দেয়। এতে অনেকে গুরুতর আহত হয়। তার ভাতিজি প্রাণে বেঁচে গেলেও একটি পা ভেঙে গেছে বলে জানান তিনি। এই মর্মান্তিক ঘটনায় কেনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কেনিয়ার আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ আগুন, নিহত ১৬ শিক্ষার্থী