দৈনিক সংবাদ দিগন্ত

রাজগঞ্জের কৃতি সন্তান স্বচ্ছ রাজনীতিবিদ কেন্দ্রীয় ছাত্রনেতা মুতাছিম বিল্লাহ

 যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মনোহরপুর গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন জাতীয় পুরুষ্কার প্রাপ্ত শিক্ষক মোঃ আঃ রশিদ ও মোছাঃ রৌশনারা খাতুনের গর্বে  মোঃ মুতাছিম বিল্লাহ। স্থানীয় স্কুল ও কলেজ থেকে লেখাপড়া শেষ করে উচ্চ শিক্ষা নিতে পাড়ি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে লেখাপড়া পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে শুরু করেন ছাত্র রাজনীতি।  তার রাজনৈতিক দূরদর্শীতায় আর পিছনে ফিরতে হয়নি একে একে রাজনৈতিক জীবনে নাম লেখাতে সক্ষম হয় উদীয়মান উজ্জ্বল নক্ষত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা'র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সম্পাদক পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তরুন ছাত্রনেতা মোঃ মুতাছিম বিল্লাহ। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ২০০৫ সাল থেকে ছাত্র রাজনীতি শুরু করেন।ততকালীন ফখরুদ্দিন -মঈনউদ্দীন সরকারের বিরুদ্ধে  দলের নির্দেশনা বাস্তবায়নে ছিলেন রাজপথে। তরুণ এই নেতা দলের দুঃসময়ে যেমন ছিল অপ্রতিরোধ্য , আজ দলের সুসময়েও দুর্বার গতিতে চলছে তার সেই কার্যক্রম l রাজপথ, সামাজিক , সাংস্কৃতিক,  ক্রীড়াঙ্গন সহ সকল ক্ষেত্রেই, লড়াই- সংগ্রাম করে চলেছে নিজ উদ্যোগে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে।তরুন ছাত্র নেতার সম্পর্কে তথ্য সংগ্রহে উঠে আসে তার রাজনৈতিক দূরদর্শিতার কথা।  রাজগঞ্জ  এলাকার সাধারণ মানুষের সাথে আলাপচারিতা জানা যায়,মফস্বল অঞ্চলের মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও তিনি  দলের দুঃসময়ে  হামলা মামলার ভয় উপেক্ষা করে ঢাকার রাজপথে গণতন্ত্র পূনরোদ্ধারে মিটিং মিছিলে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন।আরও  পড়ুন, চকরিয়ায় এক মাসে ২২৯ আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ১০ হাজার ৬৬৪ পিসগণতন্ত্র পুনরোদ্ধারে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সময়ে তিনি ১২টির বেশি মামলার শিকার হয়েছেন এবং বিভিন্ন সময়ে প্রায় এক বছর কারাভোগও করেছেন।সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে ২০১৪ সালের ৫ জানুয়ারী আন্দোলনে হামলা ও গ্রেপ্তার হন,২০২১ সালে২৬ অক্টোবর সম্প্রীতি সমাবেশ থেকে গ্রেপ্তার হন,২০২২ সালের ১০ ডিসেম্বর মহাসমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তার ও ২মাস কারাবরন, ২০২৩ সালের অক্টোবর থেকে ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব এবং ২৪ সালের জুলাই আন্দোলনে ১ দফা আদায়ে ছিলেন সক্রিয় ভূমিকায়।দল তার সাহসীকতার পুরষ্কার হিসাবে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসাবে মনোনীত করেন ততকালীন সময়ে। যা রাজগঞ্জ অঞ্চলের মানুষের জন্য এক বিরল সম্মানের। কেন্দ্রীয় পর্যায়ের ছাত্রনেতা হলেও কখনো তার মধ্য আত্মঅহংকার প্রকাশিত হয়নি। বিগত সময়ে যেমন স্বচ্ছতার মধ্য দিয়ে  দলের জন্য কাজ করেছেন, বর্তমান সময়েও নিজ এলাকায় স্বচ্ছতার মধ্য দিয়ে  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অব্যাহত রেখেছেন। সমগ্র মণিরামপুর বাসি এমন ক্লিন ইমেজের কর্মিবান্ধব নিরহংকারী রাজনীতিবিদ  হিসাবে  আগামী দিনের জন্য  প্রত্যাশা করে।।  এসময় এলাকাবাসী তরুণ ছাত্রনেতা মোঃ মুতাছিম বিল্লাহ'র দীর্ঘায়ু , সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া কামনা করেন।তরুণ প্রজন্মের ক্লিন ইমেজের ত্যাগী নেতা মুতাছিম বিল্লাহ'র সাথে ফোনে কথা হলে  তিনি প্রতিনিধিকে জানান

রাজগঞ্জের কৃতি সন্তান স্বচ্ছ রাজনীতিবিদ কেন্দ্রীয় ছাত্রনেতা মুতাছিম বিল্লাহ