কসবা-আখাউড়ায় জামায়াতের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় সহস্রাধিক অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।আরও পড়ুন, গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধারঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, কসবা পৌরসভা সেক্রেটারি গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, পৌরসভা আমীর মোরশেদুল আলম এবং কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা।আরও পড়ুন, মিঠাপুকুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে কোরবানির মাংস বিতরণপ্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, ুজামায়াতে ইসলামী একটি মানবতাবাদী আন্দোলন। ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। কসবা-আখাউড়ার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোকে আমরা সামাজিক দায়বদ্ধতা ও ঈমানি দায়িত্ব মনে করি।”আরও পড়ুন, ক্যান্সারের সঙ্গে লড়ছেন মনির মিয়া, বাঁচার আকুতি পরিবারেরতিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। পরে নেতৃবৃন্দ বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করেন।