কিস্তির টাকা না দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।ভুক্তভোগী খাইরুন বেগম অভিযোগ করেন, কিস্তির টাকা আদায়ের জন্য এনজিও সংস্থা কোডেকের কয়েকজন কর্মী তার বাড়িতে আসেন।আরো পড়ুন , পঞ্চগড়ে ইউএনও’র ওপর হামলা: ২৫ জনের নামে মামলা, গ্রেপ্তার শূন্যঘরে টাকা না থাকায় কিস্তি দিতে না পারলে তাকে চুল ধরে টানা-হেঁচড়া ও কিল-ঘুষি মারার পাশাপাশি তলপেটে লাথি মারার অভিযোগ করা হয়েছে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন, তার তলপেটে আঘাতের চিহ্ন থাকলেও আলট্রাসনোগ্রামে গর্ভের শিশু বর্তমানে সুস্থ রয়েছে। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তারা। তাদের দাবি, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।