দৈনিক সংবাদ দিগন্ত

নতুন ফটোশুটে ‘কিলার লুক’-এ দীঘি

শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পথচলা শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন চিত্রনায়িকা Prarthana Fardin Dighi। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দীঘি। নতুন এই ফটোশুটে তাকে গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে দেখা গেছে।আরও পড়ুন, হাইকোর্টে জয়ার রিটছবিগুলোতে কালো নকশা ও রূপালি অলংকরণের মিশেলে তার পোশাক পেয়েছে ভিন্নমাত্রা। খোলা চুল, গ্ল্যামারাস মেকআপ এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে দীঘির উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।আরও পড়ুন, নতুন রূপে রাশমিকাএকটি ছবিতে দেয়ালে হাত রেখে আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে চেয়ারে বসা স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। বুটজুতা ও আধুনিক ফ্যাশনধর্মী পোজ তার ফটোশুটে যোগ করেছে সমসাময়িক আবেদন।আরও পড়ুন, ফেসবুক পোস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, নতুন করে বিতর্কে মারিয়া মিম ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকে তার স্টাইল, সৌন্দর্য ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন।

নতুন ফটোশুটে ‘কিলার লুক’-এ দীঘি