দৈনিক সংবাদ দিগন্ত

জমকালো আয়োজনে লামায় দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপন

‎জমকানো আয়োজনে বান্দরবানের লামায় দৈনিক কালবেলার ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে লামা প্রেসক্লাবের ৩য় তলায় হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় দৈনিক কালবেলার লামা প্রতিনিধি বিপ্লব দাশের আয়োজনে জাকজমক পূর্ণভাবে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। ‎দৈনিক কালবেলার লামা প্রতিনিধি বিপ্লব দাশ বলেন,কালবেলার নবযাত্রার চার বছরে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।মানুষের বাক ও চিন্তার স্বাধীনতায় জনগণের পক্ষেই পত্রিকাটি সংবাদ পরিবেশন করে আসছে। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)কায়ছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ,উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ,লামা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান,সাধারন সম্পাদক নুরুল করিম আরমান,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন,প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও জিটিভি প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন রিটু,লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমদ,লামা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক পূর্বকোনের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আলোকিত সকাল প্রতিনিধি মোহাম্মদ আবুল হাসেম,আরও পড়ুন,কালকিনিতে কৃষকের ঘরে আগুন দেওয়ার মামলায় প্রধান আসামি গ্রেপ্তারসি.সহ সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ, সহ-সভাপতি উজ্বল বড়ুয়া, সিনিয়র সাংবাদিক এস কে খগেশ চন্দ্র প্রতি খোকন,সাংবাদিক আনোয়ার হোসেন,সাংবাদিক শফিকুল ইসলাম,কালবেলার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরী, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি মো: হাসান, দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি ইনতাজ হোসেন, সাংবাদিক আব্দুল ওহাব,টিআই মাহামুদ,এস এম আকাশ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরমান সহ অন্যারা উপস্থিত ছিলেন। ‎সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ বক্তব্যে বলেন,বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ প্রচার করা অত্যন্ত জরুরি। কালবেলা তার প্রিন্ট সংস্করণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও পাঠকদের দ্রুত সঠিক তথ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।আমরা আশা করি, আগামী দিন গুলোতেও দৈনিক কালবেলা কোনো অন্যায়ের কাছে আপস না করে,গণমানুষের কণ্ঠস্বর হয়ে তার এই সাহসী অভিযাত্রা অব্যাহত রাখবে ‎প্রধান অতিথি বক্তব্যে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)কায়ছার হামিদ বলেন,বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে কালবেলা ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। কালবেলা সেই নীতি অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে,যা প্রশংসনীয় তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জমকালো আয়োজনে লামায় দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপন