হারানো সরকারি অস্ত্র উদ্ধারে দেশজুড়ে বিশেষ যৌথ অভিযান র্যাবের
দেশব্যাপী হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সমন্বিত এই অভিযান কার্যকরভাবে পরিচালনার জন্য এলিট ফোর্স র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানিয়ে সংবাদ পরিবেশনে সহযোগিতা কামনা করেছে র্যাব ফোর্সেস।বিজ্ঞপ্তিতে বলা হয়, হারানো সরকারি অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তি অস্ত্রের অবস্থান বা সংশ্লিষ্ট তথ্য জানালে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। একই সঙ্গে তথ্যদাতাকে নিরাপদে পুরস্কার দেওয়ার নিশ্চয়তা দিয়েছে র্যাব।হারানো অস্ত্রের তথ্য জানাতে র্যাবের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।আরও পড়ুন, খাদ্য নিরাপত্তায় নজর, সুগন্ধি চাল রপ্তানিতে ৫০% কোটা কমল সরকারএ ছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও সরাসরি তথ্য পাঠানো যাবে। প্রয়োজনে হারানো অস্ত্রের ছবি বা সংশ্লিষ্ট তথ্যও এসব যোগাযোগমাধ্যমে পাঠানোর সুযোগ রাখা হয়েছে।র্যাব জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে এই বিশেষ অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করে র্যাব বলেছে, হারানো অস্ত্র সংক্রান্ত যেকোনো নির্ভরযোগ্য তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো প্রয়োজন।একই সঙ্গে জনস্বার্থে এ সংক্রান্ত তথ্য ব্যাপকভাবে প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে র্যাব ফোর্সেস।