কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে ৬৯০ জন এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন।মঙ্গলবার কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।কারা মহাপরিদর্শক বলেন, ২০২৪ সালে বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২৪৭ বন্দি পালিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬৯০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।নরসিংদী কারাগার থেকে পালিয়েছিলেন ৮২৬ বন্দি। এর মধ্যে ১৬৬ বন্দির তথ্য বা ডাটা এখনো পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।আরও পড়ুন, প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমাএ সময় জঙ্গি বন্দিদের নিয়েও তথ্য দেন কারা মহাপরিদর্শক। তার দেওয়া তথ্য অনুযায়ী, কারাগার থেকে নয়জন জঙ্গি বন্দি পালিয়েছিলেন। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনজন পলাতক থাকার কথা বলা হলেও সবশেষ জুয়েল নামে একজন গ্রেপ্তারের পর পলাতক জঙ্গির সংখ্যা দুজনে নেমে এসেছে বলে জানান তিনি।এদিকে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। ৬০টি জেলা ও ১৫টি কেন্দ্রীয় কারাগারে মোট ধারণক্ষমতা ৪৫ হাজার হলেও বর্তমানে বন্দির সংখ্যা প্রায় ৯৮ হাজার।কারা মহাপরিদর্শক আরও জানান, মাদক ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। গত দুই বছরে এসব ঘটনায় ২১ জনকে বাধ্যতামূলক অবসর এবং ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভাগীয় মামলা হয়েছে ৮৭০ জনের বিরুদ্ধে।