প্রীতির কামব্যাক
দীর্ঘ আট বছরের বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। পরিবার ও সন্তানদের সময় দেওয়াকে অগ্রাধিকার দিয়ে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী এবার নতুন সিনেমা ‘বাটওয়ারা-১৯৪৭’ দিয়ে ফিরছেন দর্শকদের মাঝে।বলিউডের এক সময়ের শীর্ষ অভিনেত্রীদের একজন প্রীতি জিনতা। ক্যারিয়ারের সোনালি সময়ে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি।তবে বিয়ে ও সন্তান জন্মের পর অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। সবশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর দীর্ঘ বিরতি।আরও পড়ুন, গুঞ্জনে মুখ খুললেন নোরাআট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন প্রীতি। তার কামব্যাক সিনেমা ‘বাটওয়ারা-১৯৪৭’-এ তার বিপরীতে থাকছেন সানি দেওল। এর আগে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতেও জুটি বেঁধেছিলেন তারা।ছবির প্রচারণায় প্রীতি জানান, এই দীর্ঘ বিরতিতে তিনি সিনেমাকে খুব বেশি মিস করেননি। কারণ পরিবার ও সন্তানদের সঙ্গে কাটানো সময় তার কাছে ছিল বিশেষ অভিজ্ঞতা।তিনি বলেন, সন্তানদের জন্ম দেওয়া ও তাদের বড় করে তোলা তার জীবনের অন্যতম বড় অর্জন।অভিনয়ের পাশাপাশি প্রীতি জিনতা এই সময়ে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। এখন নতুন সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত এই অভিনেত্রী।