দৈনিক সংবাদ দিগন্ত

মহেশপুরে সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার

আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে ঝিনাইদহের মহেশপুরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে নতুন সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থা। আরও পড়ুন, মহেশপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিতবুধবার দুপুরে ঝিনাইদহ সমাজ সেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ প্রদান করা হয়। ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সীমান্ত মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের হাতে এই নিবন্ধন সনদ তুলে দেন। আরও পড়ুন, ইউটিউব দেখে আঙ্গুর চাষ, বদলে গেছে মহেশপুরের কৃষক রশিদের জীবনএ সময় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি জহিরুল হক, নির্বাহী সদস্য শিমুল হোসেন, শামিম সরোয়ার ভুটার, আশরাফুল ইসলাম লিংকন ও সুরুজ হোসেন উপস্থিত ছিলেন। সনদ হস্তান্তর কালে উপ-পরিচালক মোমিনুর রহমান বলেন, সেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ। আমরা আশা করি, সীমান্ত মানব কল্যাণ সংস্থা নামের এই সংগঠনটি কেবল কাগজে নিবন্ধনেই সীমাবদ্ধ থাকবে না, বরং ঝিনাইদহের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানবিকতার পরিচয় দেবে। সমাজসেবা অধিদপ্তর সব সময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।আরও পড়ুন, টঙ্গী পশ্চিম থানার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা গ্রেফতারসংস্থা’র নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেন, তারা মূলত প্রান্তিক মানুষের শিক্ষা, বৃক্ষ রোপন, সুপেয় পানি নিশ্চিত, ম্বাম্থ্য এবং সামাজিক অধিকার নিয়ে কাজ করবে। সমাজসেবা অধিদপ্তরের এই স্বীকৃতি তাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে এবং সমাজের অন্ধকার দূর করে আলো ছড়াতে অনুপ্রাণিত করবে।

মহেশপুরে সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার