২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। ‘কে’ গ্রুপের ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে তারা।মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে কলম্বিয়া। বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায় ব্রাহিম দিয়াস, হামেস রদ্রিগেজ ও তাদের সতীর্থরা।ম্যাচের শুরুতেই গোলের কাছাকাছি চলে গিয়েছিলেন ব্রাহিম দিয়াস। আরও পড়ুন, ছয় বিশ্বকাপে গোলের বিশ্বরেকর্ডের সামনে রোনালদোতার নিচু শট উজবেক গোলরক্ষককে ফাঁকি দিলেও দূরের পোস্টে লেগে ফিরে আসে। পরে বিপদমুক্ত হয় উজবেকিস্তান।অন্যদিকে পুরো প্রথমার্ধে তেমন কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি উজবেকিস্তান। এলদর শোমুরোদোভ একবার সুযোগ তৈরির চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণভাগ তা নষ্ট করে দেয়।ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৪০তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ব্রাহিম দিয়াসের নিখুঁত লং পাস থেকে দানিয়েল মুনোজ ডান পায়ের ছোঁয়ায় বল জালে জড়িয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন।এরপর আরও কয়েকটি আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি কলম্বিয়া। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দক্ষিণ আমেরিকার দলটি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।