দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, বরখাস্ত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার
অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তা মো. তোহিদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।মঙ্গলবার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মো. তোহিদুল ইসলাম। পরে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করলেও তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।আরও পড়ুন, ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিমন্ত্রণালয় জানায়, মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা, বর্তমান ও স্থায়ী ঠিকানায় নোটিশ পাঠানো এবং পরিবারের মাধ্যমে যোগাযোগের উদ্যোগ নেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। তার বড় ভাইও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত পাওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।সরকারি বিধিমালা অনুসারে ‘পলায়ন’-এর দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।