১২ মামলায় জামিন বহাল, সেলিনা হায়াৎ আইভীর মুক্তিতে আর বাধা নেই
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঘিরে চলমান আইনি লড়াইয়ে নতুন মোড় এসেছে। সিদ্ধিরগঞ্জ থানার দুই হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে মোট ১২ মামলায় আইভীর জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে আপাতত আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন খারিজ করে ‘নো অর্ডার’ দেন। এর মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার ওই দুই মামলায় হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন কার্যকর থাকছে।জানা গেছে, এর আগে ১০ মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি হত্যা আরো পড়ুন , হামের টিকা বাতিল নিয়ে নতুন আইনি লড়াই, হাইকোর্টে রিটমামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। একটি মামলায় গত ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে গত ৩০ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে ওই দুই মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে পৃথক আবেদন করে। রোববার চেম্বার আদালতে শুনানি শেষে আদালত জামিন স্থগিত না করায় আইভীর জামিন বহাল থাকে।আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।আইভীর আইনজীবীদের দাবি, আপিল বিভাগের আদেশ সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া শেষ হলে চলতি সপ্তাহেই তিনি কারামুক্ত হতে পারেন।এখন রাজনৈতিক ও স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে—দীর্ঘ আইনি লড়াই শেষে আইভীর মুক্তি নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করবে কি না।