বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গোসিংগা ইউনিয়নের বাউনী বাজারের ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মো: মারুফ হোসেন সবুজ প্রধান (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে সুমন (মোরগ প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।কমিশন সূত্রে জানা যায়, বাজারটিতে মোট ভোটার সংখ্যা ছিল ৫৯ জন। যার মধ্যে ৫৭ জন ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গণনা শেষে ফলাফলে সভাপতি পদে মো: মারুফ হোসেন সবুজ প্রধান (ছাতা প্রতীক) ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেন স্বপন (চেয়ার প্রতীক) পান ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সুমন (মোরগ প্রতীক) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: নরুল ইসলাম পান ১৬ ভোট।আরও পড়ুন, নরসিংদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আড়াই বছরের ছেলে, বাবা আটকনির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার মোঃ উবায়েদ উল্লাহ ও ইঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রধান আলম। নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে ছিলেন শামসুল ইসলাম।ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, গোসিংগা বাজারের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, স্থানীয় মেম্বার মোস্তাফিজুর রহমান সেলিম, সাংবাদিক হাদিউল আলম মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম সহ বাজারের স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান নবনির্বাচিত প্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা।