সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, দুই হাতের কবজি বিচ্ছিন্ন
রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, তিনি ওয়ার্ড বিএনপির একজন কর্মী ছিলেন। হামলায় তার দুই হাতের কবজিও বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সবুজবাগের রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম পলাশের বয়স ৩৬ বছর। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন এবং সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন।প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, রাতে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।আরও পড়ুন, সবুজবাগে পুলিশের অভিযান, প্রায় ৩ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধারআহত অবস্থায় প্রথমে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের দাবি, কয়েক দিন আগে একটি রিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে পলাশের বিরোধ তৈরি হয়েছিল। সেই ঘটনার জের ধরেই হামলা হয়েছে বলে তাদের অভিযোগ। তবে এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।ঘটনার পর ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।