দৈনিক সংবাদ দিগন্ত

জিম্বাবুয়ের কাছে বড় হার, ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরে ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলেছে তাওহীদ হৃদয়ের দল। ব্যাটিং ব্যর্থতায় ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। এখন ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই।জিম্বাবুয়ের দেওয়া ২৭৩ রানের লক্ষ্য বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল না। ইনিংসের প্রথম ১০ ওভারে তানজিদ তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে ৬৬ রান তুলে নেয় বাংলাদেশ। এতে জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠেছিল। প্রয়োজনীয় রান তোলার গতিও ছিল নিয়ন্ত্রণে। কিন্তু এরপরই ছন্দপতন ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ে।নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। প্রথম উইকেটে ৪৭ রানের জুটির পর আর কোনো বড় জুটি গড়তে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং বিপর্যয়ে একের পর এক উইকেট হারিয়ে জয়ের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসে। শেষ দিকে তাসকিন আহমেদের সঙ্গে নবম উইকেটে রিশাদ হোসেন ৩২ রান যোগ করেন। তবে সেই চেষ্টা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।আরও  পড়ুন, থিম্পু যাওয়ার পথে ঢাকায় ট্রানজিটের সম্ভাবনাশেষ পর্যন্ত ৯৯ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।ত্রিদেশীয় সিরিজটি সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় প্রথম ম্যাচে হার বাংলাদেশের জন্য বড় চাপ তৈরি করেছে। ফাইনালে যেতে হলে এখন নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে। তবে শুধু জয় পেলেই সব হিসাব মিলে যাবে কি না, তা নির্ভর করবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ফল এবং রান ব্যবধানের ওপর।বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে জিম্বাবুয়ের জয়। সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেই ফাইনালে ওঠার পথ সহজ হবে।অন্যদিকে, আফগানিস্তান জিম্বাবুয়েকে হারালে বাংলাদেশের জন্য সমীকরণ আরও জটিল হয়ে উঠবে। তখন রান ব্যবধান ও নেট রান রেটের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আফগানিস্তানের জয়ের ব্যবধান যত বাড়বে, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় জয়ের ব্যবধানও তত বাড়তে পারে।তবে শেষ ম্যাচের আগে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাওয়ার সুযোগ থাকায় এখনই সব হিসাব নিয়ে ভাবতে হচ্ছে না বাংলাদেশকে। আপাতত সিরিজের দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছে দল। সেই ম্যাচে জিম্বাবুয়ের জয়ই বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করার সবচেয়ে অনুকূল ফল।

জিম্বাবুয়ের কাছে বড় হার, ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ