দৈনিক সংবাদ দিগন্ত

খাভারেস্খেলিয়ার এসিএল চোটের শঙ্কা

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে স্বস্তি পাওয়ার কথা প্যারিস সেন্ট জার্মেই পিএসজির। তবে সেই জয়ের আনন্দের মধ্যেই বড় দুশ্চিন্তায় পড়েছে ফরাসি ক্লাবটি। দলের জর্জিয়ান তারকা খভিচা খাভারেস্খেলিয়ার ডান হাঁটুতে গুরুতর চোট লেগেছে। তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার। প্রতিপক্ষের রাইটব্যাক জাভি এসপার্টের সঙ্গে বলের দখল নেওয়ার লড়াইয়ের সময় ডান হাঁটুতে আঘাত পান খাভারেস্খেলিয়া। তীব্র ব্যথায় মাঠে পড়ে যাওয়ার পর সতীর্থ ও চিকিৎসাকর্মীদের সহায়তায় তাকে মাঠ ছাড়তে হয়। সে সময় নিজের পায়ে ঠিকমতো ভর দিতে পারছিলেন না তিনি। ফরাসি সংবাদমাধ্যম ‘এল’ইকিপ’-এর বরাত দিয়ে গোল জানিয়েছে, আরও পড়ুন,জিম্বাবুয়ের কাছে হেরে কঠিন চাপে বাংলাদেশপ্রাথমিক পরীক্ষায় খাভারেস্খেলিয়ার এসিএল চোটের আশঙ্কা দেখা দিয়েছে। বুধবারের এমআরআই পরীক্ষায় হাঁটুর আঘাতের প্রকৃত অবস্থা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। তবে পরীক্ষার চূড়ান্ত ফল হাতে না আসা পর্যন্ত চোটের মাত্রা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পিএসজির চিকিৎসক দল। এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই জর্জিয়ান তারকাকে। সে ক্ষেত্রে চলতি মৌসুমের বাকি অংশে তাকে না পাওয়ার আশঙ্কাও তৈরি হবে। খাভারেস্খেলিয়ার অনুপস্থিতি পিএসজির আক্রমণভাগের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের আক্রমণ সাজাতে কোচ লুইস এনরিকেকে বিকল্প ভাবতে হতে পারে। এখন সবার নজর এমআরআই পরীক্ষার ফলের দিকে। চোটের প্রকৃত অবস্থা জানা গেলেই বোঝা যাবে, কত দিন মাঠের বাইরে থাকতে হবে পিএসজির এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে।

খাভারেস্খেলিয়ার এসিএল চোটের শঙ্কা