দৈনিক সংবাদ দিগন্ত

দল থেকে বহিষ্কার, এমপি পদও ঝুঁকিতে? আসন শূন্যের ইঙ্গিত ইসির

দলীয় সিদ্ধান্তে বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যেতে পারে—এমন গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, আনুষ্ঠানিক নথিপত্র হাতে পাওয়ার আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না নির্বাচন কমিশন।বুধবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, দলীয় প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধির আইনগত ভিত্তি দলীয় কাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে একজন সংসদ সদস্যকে বহিষ্কার করলে এবং তার দলীয় মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করলে, আইনগতভাবে তার আসন শূন্য হওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে।তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট বহিষ্কারের কোনো আনুষ্ঠানিক চিঠি বা নথি নির্বাচন কমিশনের হাতে পৌঁছায়নি বলেও জানান তিনি। কমিশনের নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর সংবিধান, নির্বাচন আইন ও বিধিমালা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।আরও পড়ুন. বিয়ের পাঁচ মাসের মাথায় নববধূকে তালাক, বিচারের দাবিতে স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অবস্থানএদিকে, নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু—দলীয় বহিষ্কারের পর সংশ্লিষ্ট সংসদ সদস্যের সাংবিধানিক অবস্থান কী হবে, সেই প্রশ্নের উত্তর মিলবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর।

দল থেকে বহিষ্কার, এমপি পদও ঝুঁকিতে? আসন শূন্যের ইঙ্গিত ইসির