৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় নতুন মোড়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো: সাখাওয়াত হোসেনের কাছে।বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তর গঠিত পৃথক তদন্ত কমিটিও বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেবে। এদিন বিকাল ৪টায় এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী।এদিকে, আলোচিত এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সর্দার মো: সাখাওয়াত হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মামলা হলে অভিযুক্ত পক্ষ আইনি সুবিধা আরো পড়ুন , তাপপ্রবাহের দাবদাহে পুড়ছে দেশ ৩৮.৫ ডিগ্রিতে হাঁসফাঁস জনজীবননেওয়ার চেষ্টা করে। তবে এই ঘটনায় সেই সুযোগ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, “বাস্তবতা হলো, ৬ নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এই মামলায় তারা কোনো সুবিধা পাবে না, এই অপরাধে কোনো ছাড়ও পাবে না।”তবে ময়নাতদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সেদিকেও সতর্ক রয়েছে সরকার। বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, বিচারিক প্রক্রিয়ায় এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।দেশজুড়ে আলোচিত এই ঘটনায় এখন সবার নজর তদন্ত প্রতিবেদনের দিকে। কী ছিল সেই অবহেলা, কারা জড়িত, আর কী ব্যবস্থা নেয় সরকার—সেই উত্তর মিলতে পারে আগামী দিনের সিদ্ধান্তে।