দৈনিক সংবাদ দিগন্ত

আধুনিক লুকে ঝড় তুললেন অপু

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায় এসেছেন তার নতুন আধুনিক ফটোশুটকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবিতে তাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক ওয়েস্টার্ন লুকে।ছবিতে তিনি কালো রঙের টপস এবং উজ্জ্বল সবুজ প্রিন্টেড প্যান্ট ও স্কার্টে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ধরা দেন। মাটির রঙের ব্যাকগ্রাউন্ডে করা এই ফটোশুটটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।আরও পড়ুন , ভেঙে পড়লেন দীঘিঅভিনেত্রীর এই লুক প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রশংসার ঝড়। ভক্তরা তার নতুন স্টাইল ও গ্ল্যামারাস উপস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।অপু বিশ্বাস তার পোস্টে লিখেছেন, ‘শান্ত থাক এবং তোমার রাজমুকুট পরিধান কর।’ যা নেটিজেনদের মধ্যে আরও কৌতূহল সৃষ্টি করেছে।অনেকে ধারণা করেছিলেন এটি তার আসন্ন সিনেমা ‘দুর্বার’-এর লুক হতে পারে, তবে সূত্র জানিয়েছে, এটি মূলত একটি শোরুম উদ্বোধন উপলক্ষে নেওয়া ফটোশুট।অভিনেত্রীকে সাম্প্রতিক সময়ে নিয়মিতভাবে বিভিন্ন শোরুম উদ্বোধন ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে, যা নিয়েও ভক্তদের মধ্যে আলোচনা চলছে।আরও  পড়ুন , সবসময় নিজেকে ভাঙতে চাই

আধুনিক লুকে ঝড় তুললেন অপু