দৈনিক সংবাদ দিগন্ত

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কোনো মহাসড়কেই আর থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই ক্যামেরার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের সব মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ। কোনো অবস্থাতেই এসব যান মহাসড়কে উঠতে পারবে না। তবে বাজার, ফিলিং স্টেশন ও ফিডার রোডে থ্রি-হুইলার চলাচল করতে পারবে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।আর ও পড়ুন, কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শকনতুন এই ব্যবস্থায় নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টোপথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা।আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মহাসড়কে এআই ক্যামেরা স্থাপনের ফলে পরিবহনে চাঁদাবাজিও কমবে। মালিক বা শ্রমিক—যে পক্ষই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকুক, ক্যামেরায় তা রেকর্ড থাকবে।

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী