বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি, বাড়ছে ঋণসহায়তাও
বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবি। একইসঙ্গে বাংলাদেশে তাদের বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি।সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান এডিবি সভাপতি মাসাতো কান্দা। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও উপস্থিত ছিলেন।এডিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে এই অর্থায়ন দেওয়া হবে। এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হবে।আরও পড়ুন , কমলাপুরে ঈদযাত্রীর ঢল, ট্রেন বিলম্বে চরম ভোগান্তিএডিবি সভাপতি মাসাতো কান্দা বলেন, বাংলাদেশ এখন নতুন এক অর্থনৈতিক পর্যায়ে প্রবেশ করছে। স্থিতিশীলতা ধরে রেখে বহুমুখী ও সহনশীল অর্থনীতি গড়তে এডিবি পাশে থাকবে।বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি প্রায় ২ বিলিয়ন ডলার। মধ্যমেয়াদে তা বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি।এছাড়া বাংলাদেশের মধ্যমেয়াদি উন্নয়ন কাঠামো বাস্তবায়নে ২০ লাখ ডলারের কারিগরি সহায়তার কথাও জানিয়েছে সংস্থাটি।