বুড়িগঙ্গায় ঐতিহ্যের নৌকাবাইচে উৎসবের আমেজ দুই তীরে মানুষের ঢল
রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে নগরবাসীর মাঝে শহরের ঐতিহ্য ও মমত্ববোধ জাগিয়ে তুলতে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শুক্রবার বিকেলে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা।বিকেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত নৌকাবাইচে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়টি দল অংশ নেয়।নৌকাবাইচকে ঘিরে দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে নামে মানুষের ঢল। পরিবার-পরিজন নিয়ে ট্রলার ও নৌকায় ভেসে প্রতিযোগিতা উপভোগ করেন নগরবাসী। নদীর দুই পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক, আরও পড়ুন, বনানীতে ফের সক্রিয় অপরাধচক্র, পুলিশের মাসোহারানৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল নিরাপদ ও সচল রাখতে সরকার কাজ করছে।বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরী নদীকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান তিনি।এদিকে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকার ঐতিহ্য রক্ষা এবং সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নগরবাসীর সম্পৃক্ততা জরুরি।নৌকাবাইচ শেষে সোয়ারীঘাটে নোঙর করা শতবর্ষী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।পুরস্কার বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।