প্রভার পোস্টে আলোড়ন
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত উপলব্ধি ও জীবনের বাস্তবতা নিয়ে আলোচনার কেন্দ্রে। সম্পর্ক, আত্মসম্মান এবং মানসিক শান্তিকে ঘিরে দেওয়া তার সাম্প্রতিক এক আবেগঘন পোস্ট ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।শুক্রবার নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক বার্তায় প্রভা লিখেছেন, সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়; বরং কখনো কখনো এটি নিজের কাছে সত্য স্বীকার করার সাহস। তার ভাষায়, যে সম্পর্ক একসময় অর্থবহ ছিল, সেটিই যদি ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, তবে সেখান থেকে সরে আসা আত্মরক্ষার সিদ্ধান্ত।অভিনেত্রীর মতে, ভালোবাসার মূল্য কখনোই মানসিক শান্তি, পরিচয় বা মানসিক স্বাস্থ্য হারানোর বিনিময়ে হওয়া উচিত নয়।আরও পড়ুন,অপরূপ ভঙ্গিতে দীঘি তিনি বলেন, জীবনে এমন মানুষও থাকে, যারা পাশে থেকেও একাকীত্ব বাড়িয়ে দেয়, আবার কেউ সীমা লঙ্ঘন করেও সম্পর্ক ধরে রাখতে চায়।প্রভা আরও বলেন, মিথ্যা ভান করার চেয়ে সত্যকে গ্রহণ করা এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াই জরুরি। তার মতে, যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে নিরাময় সম্ভব নয়; আর যে পরিবেশ মানুষের মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে বেড়ে ওঠাও সম্ভব নয়।সবশেষে তিনি বলেন, কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ও মানসিক সুস্থতা ফিরিয়ে আনার পথ। তার এই বার্তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।