দৈনিক সংবাদ দিগন্ত

‘বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন’দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—এফআইসিসিআই আয়োজিত এফডিআই সম্মেলন ২০২৬-এ তিনি দেশি-বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে নতুন করে বিনিয়োগের আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে।আরও পড়ুন, খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনতিনি জানান, সরকার বিনিয়োগকারীদের জন্য আইনি সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণ, মুনাফা প্রত্যাহারের ঝামেলামুক্ত প্রক্রিয়া, শক্তিশালী পুঁজিবাজার এবং ডিজিটাল সরকারি সেবা নিশ্চিত করতে কাজ করছে।প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের রয়েছে দ্রুত সম্প্রসারিত অভ্যন্তরীণ বাজার, তরুণ জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং স্থিতিশীল সরকার—যা বিনিয়োগের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে।তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, "বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং আমাদের অর্থনৈতিক রূপান্তরের অংশীদার হোন।"

‘বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন’দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর আহ্বান