দৈনিক সংবাদ দিগন্ত

কমলাপুরে ঈদযাত্রীর ঢল, ট্রেন বিলম্বে চরম ভোগান্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এখন ঘরমুখো মানুষের ভিড়ে উপচে পড়ছে। ঈদযাত্রার তৃতীয় দিনে সোমবার সকাল থেকেই প্রতিটি প্ল্যাটফর্মে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।তবে যাত্রীচাপের মধ্যেই উত্তরাঞ্চলগামীসহ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।স্টেশন সূত্র জানায়, ধূমকেতু এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও তিতাস কমিউটারসহ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়ে যায়।আরও  পড়ুন , জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীঅনেক যাত্রীকে পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ ট্রেনের সময়সূচি বোর্ডের সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, বেশিরভাগ ট্রেন সময়মতো চললেও কিছু ট্রেন অপারেশনাল ডিলে ও রেললাইনের ওপর খড় শুকানোর কারণে ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ কমলাপুর থেকে মোট ৬৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

কমলাপুরে ঈদযাত্রীর ঢল, ট্রেন বিলম্বে চরম ভোগান্তি