দৈনিক সংবাদ দিগন্ত

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে টানা বিক্ষোভ, সাত দফা দাবিতে মাঠে গ্রাহকরা

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা।বুধবার রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে—চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহাল এবং ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা।আরও  পড়ুন , ব্যাংক খাতে ভয়াবহ চাপ তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকাগ্রাহক ফোরামের নেতারা জানান, এস আলম গ্রুপের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পদ বিক্রি করে ব্যাংক থেকে লুট হওয়া অর্থ সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। একই সঙ্গে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরও গ্রাহকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতির আহ্বান জানানো হয়েছে।পরে দিলকুশা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের উদ্দেশে রওনা দেন আন্দোলনকারীরা।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে টানা বিক্ষোভ, সাত দফা দাবিতে মাঠে গ্রাহকরা