গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সফিপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির হারবাল সেকশন-সংলগ্ন আইএনএম ডিভিশনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারখানার একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আরও পড়ুন,নরসিংদীতে ৯১ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণঅগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেন। অন্যদিকে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ অ্যাডমিন আব্দুস সামাদ আজাদ জানান, প্রতিষ্ঠানের আইএনএম ডিভিশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নির্বাপণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।