কাজের সময় ইন্টারনেট কর্মীদের ওপর হামলা তিন ,কর্মী চিকিৎসাধীন ঢামেকে
রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তিন কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তাদের মারধর করে ব্যবহৃত বেশকিছু মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।বুধবার রাতে শনির আখড়া পোস্ট অফিস গলিতে কাজ করার সময় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন হৃদয়, রাতুল ও অন্তর। তারা সবাই একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী।প্রতিষ্ঠানটির ব্যবসায়ী মিরাজ জানান, একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। আরও পড়ুন ,৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, রাতের সেবা বাড়ছে ২০ মিনিটপরে কর্মীদের ব্যবহৃত কিছু মালামাল নিয়ে চলে যায় হামলাকারীরা।আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।হামলার কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।আরও পড়ুন , মুগদার ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার