বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে হৃদরোগ নির্ণয়ের আধুনিক পরীক্ষা ইকো-কার্ডিওগ্রাম সেবা। এতে লামা ও পার্শ্ববর্তী এলাকার হৃদরোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হওয়ার পাশাপাশি কমবে দূরপাল্লার যাতায়াতের ভোগান্তি ও ব্যয়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।এ সময় উপস্থিত ছিলেন লামার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলাইমানসহ চিকিৎসক, কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।আরও পড়ুন, নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধেসংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে অর্থায়ন ও সমন্বিত উদ্যোগে হাসপাতালটিতে এ সেবা চালু করা হয়েছে। এত দিন ইকো-কার্ডিওগ্রাম পরীক্ষা করাতে অনেক রোগীকে বান্দরবান জেলা সদর, চট্টগ্রাম কিংবা কক্সবাজারে যেতে হতো। এখন নিজ এলাকাতেই তুলনামূলক কম খরচে এ পরীক্ষা করানোর সুযোগ পাবেন তাঁরা।হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের হৃদরোগ নির্ণয় ও চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে। পাশাপাশি ভবিষ্যতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।