দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচনী কার্যক্রম। প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।সোমবার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে সাংবাদিকদের নির্বাচনের ধাপ ও তারিখের বিষয়ে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।তিনি জানান, সারা দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আরও পড়ুন, বাংলাদেশ পুলিশের ১৪৯ সদস্য পেলেন ইন্সপেক্টর পদে পদোন্নতিপ্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। পরবর্তী ধাপগুলোতে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজন করা হবে।ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের নির্বাচনের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হন এবং গ্রামীণ পর্যায়ে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর বিস্তারিত তালিকা ও চূড়ান্ত তফসিল প্রকাশের পর নির্বাচনের নির্দিষ্ট এলাকা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।