দৈনিক সংবাদ দিগন্ত

রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার,পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদী থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি মসজিদের সামনে নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি আমিরগঞ্জ ইউনিয়নের বদরপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে আকরাম হোসেনের। স্বজনদের দাবি, আকরাম গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।আরও   পড়ুন, সাংবাদিকতার অঙ্গীকারে আজকের বসুন্ধরার ২১ বছর, সোনারগাঁয়ে উদ্‌যাপনরোববার সকালে আড়িয়াল খাঁ নদীতে মরদেহ ভাসতে দেখার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আকরাম হোসেনের বলে শনাক্ত করার দাবি করেন। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় মুখমণ্ডল স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।রায়পুরা থানার ইন্সপেক্টর (অপারেশন) নাজমুল হক জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় নিশ্চিত করা কঠিন হচ্ছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার পর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে। এ ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার,পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা